|
প্রিন্টের সময়কালঃ ০৭ মার্চ ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ মার্চ ২০২৬ ০১:৫৪ অপরাহ্ণ

হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা


হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা


নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

 

 শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি কোনো আগাম ঘোষণা ছাড়াই হাসপাতালটিতে উপস্থিত হন।

 

হাসপাতালে চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের প্রেক্ষিতে এই ঝটিকা সফর পরিচালনা করেন মন্ত্রী। পরিদর্শনকালে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন ছুটিতে ছিলেন। 

 

বাকি ১৬ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জন উপস্থিত ছিলেন, যাদের মধ্যে আবার ২ জন নির্ধারিত সময়ের পর হাসপাতালে এসেছেন। পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।

 

পরিদর্শন শেষে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা খবর পেয়েছিলাম যে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা সময়মতো উপস্থিত থাকেন না। আজ সকালে সরেজমিনে এসে তার সত্যতা পেয়েছি। ডিউটিতে থাকা ১৬ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জনকে পেয়েছি। 

 

চিকিৎসা একটি মানবিক পেশা। আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর, যা মূলত চিকিৎসকদের মাধ্যমেই সম্ভব। কিন্তু তাঁরাই যদি সময়মতো উপস্থিত না থাকেন, তবে সেবা ব্যাহত হয়। যারা অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬