ভোট পুনর্গণনা চেয়ে হাইকোর্টে মামলা করলেন আমিনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন ঢাকা-১৬ আসনের বিএনপির পরাজিত প্রার্থী আমিনুল হক। তিনি আবেদনে ভোট পুনর্গণনা চেয়েছেন।
আজ রোববার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলার শুনানি হতে পারে।
নির্বাচনের পর আমিনুল হককে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার।
এর আগে গত ২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির প্রার্থীরা আবেদন করেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬