|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৬ ০২:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০৬:০৮ অপরাহ্ণ

বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত


বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত


নাটোর প্রতিনিধি:


“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

 

রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বি. এম. ইকবাল হোসেন রাজু এবং বনপাড়া পৌর ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলাইমান হোসেন।
 

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬