|
প্রিন্টের সময়কালঃ ০৮ মার্চ ২০২৬ ০৪:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০১:২০ অপরাহ্ণ

নোয়াখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নোয়াখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নোয়াখালীর সদর উপজেলার মাইজদী শহরে ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রির সময় পান্না আক্তার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

রোববার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে মাইজদী শহরের হাসপাতাল রোড এলাকায় মেট্রো হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত পান্না আক্তার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নর রসুলপুর গ্রামের হাজী বাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের মেয়ে।

 

অভিযান সূত্রে জানা যায়, মাইজদী শহরের হাসপাতাল রোড এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অবস্থান নেয়। পরে চিকিৎসক দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে এলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রেতা সেজে অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে হাতেনাতে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, ওই নারী দীর্ঘদিন ধরে ছদ্মবেশে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিনব কৌশল অবলম্বন করে ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে।

 

এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬