|
প্রিন্টের সময়কালঃ ০৮ মার্চ ২০২৬ ০৫:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০২:১২ অপরাহ্ণ

মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


জেলায় আন্তর্জাতিক নারী দিবসউদযাপন করা হয়েছে।

 

 দিবসটি উদযাপনে আজ রোববার স্থানীয় সিডিপি (সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস) কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এএলআরডি’র সহযোগিতায় ‘ আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ’ এই  প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপির চেয়ারম্যান উম্মে হানি চায়না। প্রধান অতিথি ছিলেন  সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস।

 

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, এডাব এর সহসভাপতি আনোয়ারুল হক, এডাব এর সদস্য গোলাম কিবরিয়া, রয়েল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাদিকুন নেছা, নারী উদ্যোক্তা রশ্নি খাতুন প্রমুখ।

 

 

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত হলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। আর উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণও বাড়বে।

 

আলোচনা সভার আগে  তৃপ্তি কনা বিশ্বাসের নেতৃত্বে একটি র‌্যালী  শহরের  বামনপাড়া মোড় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিডিপির কার্যালয় চত্বরে শেষ হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬