|
প্রিন্টের সময়কালঃ ০৫ মার্চ ২০২৬ ০৬:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৬ ০৩:২৪ অপরাহ্ণ

নাটোরে ঈদ উদযাপনে প্রস্তুতি সভা


নাটোরে ঈদ উদযাপনে প্রস্তুতি সভা


 নাটোরে আসন্ন ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, মাওলানা মফিজুর রহমান, হাফেজ মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ।

 

সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দুইটি জামাতের মধ্যে সকাল সাতটায় প্রথম জামাত এবং সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদগুলোতেও ঈদ নামাজ আয়োজন করা হবে।

 

ঈদের দিনে জাতীয় পতাকা উত্তোলন, ঈদগাহ ময়দানের প্রস্তুতি ও সাজসজ্জা, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জা, আতশবাজি বন্ধ এবং উচ্চ শব্দে ও যাহবাহনে গানবাজনার আয়োজন না করার নির্দেশনা প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়েও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬