|
প্রিন্টের সময়কালঃ ১১ মার্চ ২০২৬ ০৭:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৬ ০৩:৫০ অপরাহ্ণ

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান


বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান


ক্রীড়া প্রতিবেদক

 

দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে মাঠে নেমেছে টাইগাররা। আর নতুন সরকারের আমলে দেশের মাটিতে জাতীয় দলের প্রথম ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কন্যা জাইমা রহমান।
 

বুধবার রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ অনুষ্ঠিত ম্যাচটি দেখতে দুপুরের দিকে গ্যালারিতে আসেন তিনি। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই স্টেডিয়ামে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
 

সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সফরকারী পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে। এ ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন দলে ফেরা উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস এবং অলরাউন্ডার আফিফ হোসেন।
 

তবে ওয়ানডে ফরম্যাটে দুই দলের অতীত পরিসংখ্যান পাকিস্তানের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগারদের জয় এসেছে মাত্র ৫টিতে, আর বাকি ৩৪টি ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬