|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ মার্চ ২০২৬ ০৭:১৫ অপরাহ্ণ

যাত্রাবাড়ী মা ও শিশু হাসপাতাল নতুন আঙ্গিকে চালু, উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল


যাত্রাবাড়ী মা ও শিশু হাসপাতাল নতুন আঙ্গিকে চালু, উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল


এইচ এম মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত যাত্রাবাড়ী মা ও শিশু হাসপাতাল নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


মঙ্গলবার দক্ষিণ যাত্রাবাড়ীর ১৩৮/২ নম্বর ঠিকানায় অনুষ্ঠিত এ আয়োজনে হাসপাতালটির চেয়ারম্যান প্রফেসর ডা. মো. ইউসুফ শিবলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবায়নকৃত কার্যক্রমের উদ্বোধন করেন।


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আধুনিক চিকিৎসা সুবিধা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতালটি নতুন আঙ্গিকে পরিচালনা শুরু করা হয়েছে। মা ও শিশুদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬