|
প্রিন্টের সময়কালঃ ১২ মার্চ ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ণ

মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড


মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড


মো: ইউনুছ মিয়া, মুরাদনগর, কুমিল্লা:




কুমিল্লার মুরাদনগর উপজেলা-এ শাহ আলী (২৩) নামে এক মাদকসেবীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার বিকেলে উপজেলার সদর এলাকার উত্তর পাড়া থেকে তাকে আটক করা হয়। শাহ আলী ওই এলাকার বাসিন্দা তারু মিয়ার ছেলে। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উত্তর পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের সময় শাহ আলীকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা।
 

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মুরাদনগরে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬