সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭, আহত ১৩
সুদানের ডিলিং শহরে গতকাল মঙ্গলবার ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির একটি চিকিৎসা সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ‘দক্ষিণ কোর্দোফান অঞ্চলের শহরটিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। ওই ড্রোনের আঘাতে ১৩ জন আহত হয়েছে এবং তাদেরকে ডিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিন বছরের গৃহযুদ্ধে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের সাথে লড়াই করা সুদানের নিয়মিত সেনাবাহিনী, আরএসএফকে পরাজিত করার পর জানুয়ারিতে ডিলিং পুনরুদ্ধার করে।
গতকাল মঙ্গলবার সেনাবাহিনী-পন্থী পররাষ্ট্র মন্ত্রণালয় ডিলিং এবং উত্তর কোর্দোফানের রাজধানী এল ওবাইদ এবং হোয়াইট নাইল রাজ্যের কোস্তিতে বেসামরিক বাড়িঘর এবং অবকাঠামোর ওপর আরএসএফ কর্তৃক ‘পরিকল্পিত হামলার’ নিন্দা জানিয়েছে।
তীব্র লড়াইয়ের মধ্যে দারফুরের গুরুত্বপূর্ণ শহর এল-ফাশার দখলের পর আরএসএফ কোর্দোফানে সেনাবাহিনীর ওপর আক্রমণ আরও তীব্র করছে।
সুদানের গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত এবং ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬