|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৫৫ অপরাহ্ণ

গরুর বর্জ্যকে রকেটের জ্বালানিতে রূপান্তর করবে জাপানি কম্পানি


গরুর বর্জ্যকে রকেটের জ্বালানিতে রূপান্তর করবে জাপানি কম্পানি


একটি জাপানি রাসায়নিক উৎপাদনকারী কম্পানি গরুর বর্জ্য থেকে তরল বায়োমিথেন তৈরির পরিকল্পনা করেছে। এ অভিনব উপায়ে দুগ্ধ খামারিরা বর্জ্যসংক্রান্ত সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবে বলে আশা করা হচ্ছে।

টোকিওভিত্তিক কিয়োডো নিউজ জানিয়েছে, এয়ার ওয়াটার ইনকরপোরেটেড সোমবার বলেছে, তারা আসন্ন শরতের মৌসুমে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পরিকল্পনা করছে। এতে যে তরল বায়োমিথেন তৈরি হবে, তা জাপানি মহাকাশ স্টার্টআপ সংস্থা ইন্টারস্টেলার টেকনোলজিসের নির্মিত একটি রকেটে প্রবেশ করবে।


সংস্থাটির সদর দপ্তর জাপানের উত্তর দ্বীপ হোক্কাইডোতে অবস্থিত। এয়ার ওয়াটার ২০২১ সাল থেকে হোক্কাইডো দ্বীপে তরল বায়োমিথেন উৎপাদনে সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে। এই উদ্ভাবনী প্রক্রিয়ায় গোবর ও মূত্রের গাঁজন জড়িত, যা তাইকি শহরের একটি দুগ্ধ খামারে অবস্থিত একটি বিশেষ প্লান্টে করা হবে। 

পরে প্লান্টে উৎপন্ন বায়োগ্যাস ওবিহিরোতে অবস্থিত একটি কারখানায় পরিবহন করা হবে। কারখানায় পণ্য থেকে মিথেনকে আলাদা করার জন্য সূক্ষ্ম পদ্ধতিগুলো ব্যবহার করা হবে। তারপর এটিকে তরল বায়োমিথেনে রূপান্তরের জন্য একটি শীতল প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এই উদ্যোগটি দুগ্ধ চাষিদের জন্য বর্জ্য ব্যবস্থাপনা ও মহাকাশ খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার—উভয় ক্ষেত্রেই বিপ্লব ঘটানোর সম্ভাবনা রাখে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬