|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০৫:৪১ অপরাহ্ণ

পটিয়ায় পিকনিক বাসের ধাক্কায় নিহত ২


পটিয়ায় পিকনিক বাসের ধাক্কায় নিহত ২


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের পটিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী পিকনিক বাসের ধাক্কায় যাত্রীবাহী একটি মিনিবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সংঘর্ষের ফলে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশে জমিতে পড়ে যায়।
 

রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 

নিহত ব্যক্তিরা হলেন—পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের মো. ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০)। তারা ঘটনাস্থলেই মারা যান। আহত চার যাত্রীকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
 

স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিক বাসটি পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬