লালমনিরহাটে সাবেক ভাইস চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার
ঢাকা প্রেস
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুকে বুধবার (২ অক্টোবর) মধ্যরাতে হাতীবান্ধা তেল পাম্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে দইখাওয়া বাজার এলাকা থেকে এবং সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং তদন্তের স্বার্থে তিনজনকে আটক করা হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী এই তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
সংক্ষিপ্ত বিবরণ: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ তিনজনকে বিএনপি পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬