|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫৫ অপরাহ্ণ

দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের সতর্কতা


দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের সতর্কতা


ঢাকা প্রেস নিউজ

 

বঙ্গোপসাগরের লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই একদিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
 

বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রপাত হতে পারে। ফলে সাবধানতা অবলম্বন করা জরুরি।

দেশের সর্বত্র তাপমাত্রা কিছুটা কমতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬