রাঙ্গামাটিতে ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু
ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-
রাঙ্গামাটির সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গত রোববার, ২০ অক্টোবর, রাঙ্গামাটির সোনালী ব্যাংকের নিউ কোর্ট বিল্ডিং শাখার ভবন থেকে ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক কারণে রফিকুল ইসলাম মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, রোববার দুপুরে খাবার খেতে চতুর্থ তলায় উঠার পর তিনি আর নিচে নামেননি। ধারণা করা হচ্ছে, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।
মো. রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি রাঙ্গামাটি জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে। তিনি বিগত দেড় বছর ধরে এই শাখায় কর্মরত ছিলেন এবং ২০৩৩ সাল পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল। রাঙ্গামাটির সোনালী ব্যাংকের নিউ কোর্ট বিল্ডিং শাখার চতুর্থ তলা।
রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬