মাধবপুরে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন বৃদ্ধ নিহত।
ঢাকা প্রেস
মো ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাতের কোন এক সময় রেলওয়ের আখাউড়া সিলেট সেকশন এর মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের গরীবুল্লাহ শাহর মাজারের অজ্ঞাত ট্রেনের ধাক্কায় আশরাফ উদ্দিন (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ এসআই রকিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পরিবারের জিম্মায় হস্তান্তর করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ এসআই রকিবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬