বাগেরহাট জেলা ফোরাম- চট্টগ্রামর আহবায়ক কমিটি গঠন সম্পন্ন
নিউজ ডেস্ক (চট্টগ্রাম):-
আজ ১১ এপ্রিল ২০২৫ খ্রি. চট্টগ্রাম মহানগরীর স্বাধীন বাংলা মডেল স্কুলের শিক্ষক মিলনায়তনে শিকদার আলতাফ হোসেনের সঞ্চালনায় এবং মোল্লা মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে আহবায়ক কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত মিটিং-এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উদ্যোক্তা সদস্য এম.নজরুল ইসলাম খান।

এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির উদ্যোক্তা সদস্য অ্যাডভোকেট এম. জাহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন মাওলানা আবু জাফর সালেহী,মোঃ বেলাল,মোহাম্মদ রফিক মোল্লা, মো. হাফিজুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মোঃ মোস্তফা, ডা. আমিনুল ইসলাম, মোঃ ছগির হোসেন, মোঃ আব্দুর রহিম, মো. রুবেল শেখ, মো. পারভেজ, ডা.আব্দুল্লাহ আল মামুন,সংগঠনের উদ্যোক্তা সদস্য মোঃ শাহিন আলম, মোঃ রহমত উল্লাহ, ডা. আব্দুর রাজ্জাক, মাওলানা মোঃ হাসান, আব্দুল কাদের সাগর, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ রাসেল মোল্লা, মাসুদ আকন, মো. রেজাউল করিম প্রমূখ।
একান্ন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়।
গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন মোল্লা মোঃ সরোয়ার হোসেন এবং সদস্য সচিব নির্বাচিত হন এডভোকেট এম. জাহিদুল ইসলাম।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬