নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশ নিষেধের আদেশ প্রত্যাহার
ঢাকা প্রেস নিউজ
নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশ নিষেধের আদেশ প্রত্যাহার করেছে।
এর আগে, সার্বিক নিরাপত্তার কারণ দেখিয়ে ইসি সাংবাদিকদের বিকেল ৫টার পর নির্বাচন ভবনে প্রবেশ নিষিদ্ধ করেছিল। এই আদেশের বিরুদ্ধে সাংবাদিকরা প্রতিবাদ জানান। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে ইসি তাদের আদেশ সংশোধন করেছে।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, সাংবাদিকরা আগের মতোই নির্বাচন ভবনে প্রবেশ করে খবর সংগ্রহ করতে পারবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬