|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুন ২০২৪ ০২:২৬ অপরাহ্ণ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 


সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এমন অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 


আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক সংকেত দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অবস্থা জারি থাকবে বলে জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন অবস্থায় কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের নিরাপদে থাকতে এবং সমুদ্রে গোসল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে প্রচার-প্রচারণা করছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। প্রস্তুত রয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬