|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জুলাই ২০২৪ ০৬:১২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় ৫ কিলোমিটার যানজট, ৫ জন আহত


ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় ৫ কিলোমিটার যানজট, ৫ জন আহত


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা প্রেস নিউজ


ব্রাহ্মণবাড়িয়া: বুধবার (১০ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাসের পেছনে থাকা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
 

ঘটনায় ট্রাকের চালক ও বাস যাত্রীসহ মোট ৫ জন আহত হন। ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
 

খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার শ্যানাল জানান, যানজট নিয়ন্ত্রণে এসেছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬