|
প্রিন্টের সময়কালঃ ২৬ অক্টোবর ২০২৬ ০১:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৬:৪১ অপরাহ্ণ

উপদেষ্টা নাহিদ: হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য


উপদেষ্টা নাহিদ: হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য


ঢাকা প্রেস নিউজ
 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেবল বিচারের মুখোমুখি হতে এবং ফাঁসির দণ্ড গ্রহণ করতে দেশে আসবেন, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
 

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আরাফাতের জানাজায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
 

নাহিদ ইসলাম বলেন, "আমরা বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব—এ ঘোষণা দিয়েই একদফা আন্দোলন শুরু করেছিলাম, এবং সে পথে একচুলও পিছপা হইনি।"
 

তিনি আরও বলেন, "যারা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকে বলব, বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন।"
 

তথ্য উপদেষ্টা বলেন, "আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার। কিন্তু আরাফাতের মতো একজন শিশু দেশকে স্বৈরাচারমুক্ত করতে রাস্তায় নেমে শহীদ হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী এই বাংলাদেশকে নতুন করে গঠন করা, যেটি লাখো শহীদের স্বপ্ন।"
 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, আরাফাতের বাবা শহিদুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬