|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০১:২২ অপরাহ্ণ

উত্তরায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ


উত্তরায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ


ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর উত্তরার জয়নাল মার্কেট এলাকায় পণ্যবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
 

সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনটি এ দুর্ঘটনার শিকার হয়।
 

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, লাইনচ্যুতির কারণে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
 

তিনি বলেন, "আমাদের উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ চালাচ্ছে। দ্রুত লাইন পুনরায় সচল হবে বলে আশা করছি।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬