|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০৮:০৯ অপরাহ্ণ

ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী


ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী


ঢাকা প্রেস,সাতক্ষীরা প্রতিনিধি:-

 

সাতক্ষীরায় বালুবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 

নিহতদের মধ্যে একজন হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মনজিতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে জয় এবং অন্যজন হলেন, মাছখোলা শিবতলা মোড় এলাকার হাবিবুল্লাহর ছেলে তানজিমুল হাসান সিহাব।
 

পুলিশ জানায়, বালুবাহী ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলে দুই আরোহী সাতক্ষীরার দিকে ফিরছিলেন। ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে, যার ফলে ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান।
 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬