|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৮:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ০৩:৪২ অপরাহ্ণ

কুড়িগ্রামে দুর্ধর্ষ ডাকাতি, এক যুবক নিহত


কুড়িগ্রামে দুর্ধর্ষ ডাকাতি, এক যুবক নিহত


ঢাকা প্রেস,কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি:-
 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোমবার রাতে ঘটেছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। এই ঘটনায় বাড়ি মালিকের ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের আঁধারে ১০-১২ জনের একটি দল মুখোশ পড়ে বাড়িতে ঢুকে পড়ে। তারা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে দিয়ে টাকা-গয়না লুট করার চেষ্টা করে। এই সময় বাড়ির ছেলে আলেফ উদ্দিন ডাকাতদের চিনে ফেললে তারা তাকে নির্মমভাবে মারধর করে। পরে মুখে কাপড় গুঁজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনার তদন্তে গিয়ে পুলিশ জানায়, ডাকাতরা বাড়ির জানালা ভেঙে প্রবেশ করেছিল। তারা ঘটনাস্থল থেকে কিছু টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

এই ঘটনায় স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬