|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ এপ্রিল ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে: ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইল সেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার


ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে: ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইল সেটসহ ২ মাদক কারবারি  গ্রেফতার


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ  বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঈশ্বরগঞ্জ থানাধীন কাশিপুর এলাকায় মাদক বিরোধী অভিযান ১০ এপ্রিল রাতে এ অভিযান পরিচালনা করেন।


এসময় মোকছেদুল জিম(৩২), পিতা- দুলাল মিয়া, মাতা- রুমেলা খাতুন, শফিকুল ইসলাম(১৯), পিতাঃ আব্দুর রাশিদ, মাতাঃ রুবিয়া খাতুন, উভয় সাং- বোকাইনগর ত্রিশঘর,থানা- গৌরীপুর, ময়মনসিংহদের কাছ থেকে  ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়। 


উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬