|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৬ ০১:৩১ অপরাহ্ণ

প্রিজনভ্যান দুর্ঘটনা, সাবেক তথ্য প্রতিমন্ত্রী পলক আহত


প্রিজনভ্যান দুর্ঘটনা, সাবেক তথ্য প্রতিমন্ত্রী পলক আহত


আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

এসময় প্রিজনভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে জুনাইদ আহমেদ পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

এরমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

 

এই মামলার আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক আছেন। আর ২০২৪ সালের ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬