কৃতি শ্যাননের প্রেমের গুঞ্জন: লন্ডন প্রবাসী শিল্পপতির সঙ্গে নতুন জীবন?
ঢাকা প্রেস নিউজ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যাননের জীবনে এখন সবকিছুই ঠিকঠাক চলছে। সফল কর্মজীবন, নিজস্ব প্রসাধনী ব্র্যান্ডের সাফল্য, নতুন বাড়ি এবং এবার শোনা যাচ্ছে, নতুন প্রেম। গুঞ্জন রয়েছে, লন্ডন প্রবাসী শিল্পপতি কবীর বহিরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি।
কৃতির জন্মদিন উপলক্ষে গ্রিসে ছুটি কাটাতে গিয়ে কবীরের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কবীর নিজেই এই ছবিটি শেয়ার করেছেন। এর আগেও দুবাইতে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তাদের। কৃতির লন্ডনে ঘন ঘন যাওয়াও এই গুঞ্জনকে আরও জোরদার করেছে।
যদিও এই গুঞ্জন নিয়ে কৃতি এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি, তবে তাদের একসঙ্গে দেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মিষ্টি মন্তব্যগুলি প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬