|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৫ ০৬:৩৮ অপরাহ্ণ

রাজধানীতে ৫ লাখ সৌদি রিয়াল লুটের ঘটনায় গ্রেপ্তার ৬ জন


রাজধানীতে ৫ লাখ সৌদি রিয়াল লুটের ঘটনায় গ্রেপ্তার ৬ জন


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ৫ লাখ সৌদি রিয়াল লুটের ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। বুধবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
 

ওসি জানান, মঙ্গলবার রাতেই এ ঘটনায় থানায় একটি অভিযোগ আসে। এরপর রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের একজন কর্মীও রয়েছেন। অভিযানকালে তাদের কাছ থেকে ২ লাখ ৬৯ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে।
 

পুলিশ জানায়, অভিযোগে বলা হয়েছিল—মঙ্গলবার বিকেলে মানি এক্সচেঞ্জের এক কর্মী ৫ লাখ সৌদি রিয়াল নিয়ে প্রাইভেটকারে করে পল্টন থেকে উত্তরার উদ্দেশ্যে রওনা দেন। পথে তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল গাড়িটি ঘিরে ধরে। এরপর অস্ত্রের মুখে ওই কর্মীর কাছ থেকে পুরো অর্থ ছিনিয়ে নেয় তারা।
 

তবে তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য। ওসি আসলাম হোসেন বলেন, “ঘটনাটি মূলত সাজানো ছিল। ছয়জন গ্রেপ্তারকৃতদের মধ্যে মানি এক্সচেঞ্জের সেই কর্মীও রয়েছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬