|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০১:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ০৮:১৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জে হত্যা মামলায় আ.লীগ নেতা ফিলিপস কারাগারে


সিরাজগঞ্জে হত্যা মামলায় আ.লীগ নেতা ফিলিপস কারাগারে


ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে পৌর আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক শহিদুল ইসলাম ফিলিপসকে কারাগারে পাঠিয়েছে আদালত।
 

রোববার (১৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম ফিলিপসকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

শহিদুল ইসলাম ফিলিপস সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শহরের মোক্তারপাড়া মহল্লার বাসিন্দা।
 

মামলার তদন্ত কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে শহরের মোক্তারপাড়া মহল্লা থেকে শহিদুল ইসলাম ফিলিপসকে গ্রেপ্তার করা হয়। তিনি ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি।
 

রোববার (১৭ নভেম্বর) তাকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬