কক্সবাজার টেকনাফ সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, হতাহতের খবর নেই
মোঃ মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:
১৭ মার্চ ২০২৬, সকাল ৭টার সময় কক্সবাজার-টেকনাফ সড়কে মরিচ্চা বিজিবি চেকপোস্টের কাছে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে। তবে ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, টেকনাফ থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে চলার কারণে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে তৎক্ষণাৎ বিজিবি চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
চেকপোস্টের সদস্যদের কাছ থেকে জানা গেছে, সংঘর্ষে ড্রাইভার এবং হেল্পারদের হালকা আঘাত হয়েছে এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬