|
প্রিন্টের সময়কালঃ ২৫ জুলাই ২০২৬ ০৪:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৪ অপরাহ্ণ

ঘুমের ঘোরে এসি বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের চারজন


ঘুমের ঘোরে এসি বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের চারজন


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এক বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন সদস্য। শুক্রবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 

দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন—মোহাম্মদ তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০) এবং দুই ছেলে ৯ বছরের তানভীর ও ৭ বছরের তাওহীদ।
 

চিকিৎসকরা জানিয়েছেন, তুহিনের শরীরের প্রায় ৪৭ শতাংশ ও তানভীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। এছাড়া তাওহীদের শরীরের ৮ শতাংশ এবং ইভা আক্তারের ১৫ শতাংশ পুড়ে গেছে।
 

ইভা আক্তারের বোন ফারজানা আক্তার জানান, পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ এসির বিস্ফোরণে তারা দগ্ধ হন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬