ট্রলি উল্টে কুড়িগ্রামে চালকের মৃত্যু
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ট্রলি উল্টে নিচে চাপা পড়ে আবুল হোসেন (৫৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ধরলা ব্রিজ পূর্ব পাড়ের যাত্রাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক কুড়িগ্রাম সদর উপজেলা ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, ট্রলিতে করে আলু নিয়ে যাত্রাপুর যাচ্ছিলেন চালক । এমন সময় ব্রিজের পূর্ব পাড়ে বাক ঘুরতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চাপা পড়েন চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬