|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ০৭:৩৯ অপরাহ্ণ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে সীমান্ত থেকে


বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে সীমান্ত থেকে


ঢাকা প্রেস,হবিগঞ্জ প্রতিনিধি:-

 

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে এবং মরদেহ সীমান্তের ওপারে নিয়ে গেছে।
 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নিহত ব্যক্তির নাম জহুর আলী (৬০)। তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে।
 

উপজেলার গাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, জহুর আলী ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তিনদিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। ফেরার সময় সঙ্গে কিছু লুঙ্গি নিয়ে আসেন। পরে বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি পরিবারের সদস্যদের জানান, লুঙ্গিগুলো বিক্রি করে ঘরে ফিরবেন। তবে এরপর আর তিনি বাড়ি ফেরেননি।
 

চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, "ঘটনাটি জানার পর আমরা বিজিবির সহায়তায় মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬