|
প্রিন্টের সময়কালঃ ২৫ জুলাই ২০২৬ ০৫:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৫ অপরাহ্ণ

চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান


চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান


বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নেবেন।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
 

আইএসপিআর জানায়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা অংশ নিয়ে আঞ্চলিক মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংকটকালীন সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করবেন।
 

সফরকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
 

সেনাপ্রধান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬