৫০ লাখ ডলারের লটারি জিতলেন ৭৫ বছর বয়সী
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক ৭৫ বছর বয়সী নারী লটারিতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার জিতেছেন।পেনসিলভেনিয়ার লটারি কর্মকর্তাদের ৭৫ বছর বয়সী ডোনা অসবর্ন বলেন, ফ্লোরিডায় যাওয়ার জন্য তিনি মেয়েকে নিয়ে বিমানবন্দরে ছিলেন। সে সময় তাদের ফ্লাইট বিলম্ব হয়।
ওসবর্ন আরও বলেন, আমি যদি বিমানবন্দর না ছাড়তাম তাহলে ওই টিকেট কেনাই হতো না। পেনসিলভেনিয়ার একটি গ্যাস স্টেশন থেকে লটারির টিকেটটি কেনেন। তার এই টিকেটটি ছিল পেনসিলভেনিয়ার স্ক্রাচ অব গেইমের অংশ। কেনার পর এটি ঘষে দেখতে হয়।ওসবর্ন গ্যাস স্টেশনে টিকেটটি ঘষে যা দেখতে পান তা তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না।
এ সময় তিনি স্টোরে চলে যান এবং এটি একজনকে দেখতে বলেন যে এটি সঠিক নাকি ভুল। সেখানের ক্লার্ক বলেন, এটি সঠিক।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬