চট্টগ্রামে পলাতক যুবলীগ নেতা গ্রেপ্তার
ঢাক প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে পলাতক যুবলীগ নেতা সাইফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গত ৯ সেপ্টেম্বর স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও, সে থানা থেকে পালিয়ে যায়। এই ঘটনায় থানার তৎকালীন ওসিসহ চারজনকে প্রত্যাহার করা হয়।
পলাতক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে পুলিশের বিভিন্ন টিম কয়েকদিন ধরে অভিযান চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬