বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কালুর বিরুদ্ধে মানববন্ধন
নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য ইমরান হোসেন কালুর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং মাগীবাজীর অভিযোগ তুলে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। ৩ নম্বর জোনাইল ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, কাবিখা প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন ইমরান হোসেন কালু। একইসাথে সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালিয়ে স্বাধীন সাংবাদিকতার উপর হামলা করেছেন তিনি। এসবের প্রতিবাদে এলাকাবাসী তার বিচার ও পদত্যাগের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ইমরান হোসেন কালুর কর্মকাণ্ডে গোটা ওয়ার্ডের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। একজন ইউপি সদস্য হয়ে তিনি যেভাবে দায়িত্বহীন আচরণ করেছেন, তাতে তার আর এই পদে থাকার ন্যূনতম যোগ্যতা নেই।
এসময় তারা বলেন, প্রকল্পে স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসাথে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬