ঢাকায় দেড় ঘণ্টায় ৩৭ মিমি বৃষ্টি! আরও বৃষ্টির সম্ভাবনা!
ঢাকা প্রেস নিউজ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় সোমবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ৩৭ মিমি বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেছেন, ঢাকায় আরও বৃষ্টি হতে পারে।
শুধু ঢাকা নয়, সারাদেশে বৃষ্টি হচ্ছে। মোট বৃষ্টিপাতের পরিমাণ জানতে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আরেক আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি আরও বলেছেন, চলতি জুলাই মাসের প্রায় পুরো সময় সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। বান্দরবানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে পাহাড়ধসের শঙ্কা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬