ইয়াবাসহ টিকটকার ও সহযোগী গ্রেপ্তার
ঢাকা প্রেস
নেছারাবাদ উপজেলা (পিরোজপুর) প্রতিনিধি:-
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন টিকটকার রাবেয়া আক্তার সাথী (৩৮) ও তার সহযোগী সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫)।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজারে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়।
রাবেয়া আক্তার কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে, আর সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলাও দায়ের করা হয়েছে।
শনিবার তাদের পিরোজপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬