জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের সব নির্বাচন হবে স্বচ্ছ: ইসি আবুল ফজল
ঢাকা প্রেস,রংপুর প্রতিনিধি:-
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সব নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়ে সব ধরনের সংশয় দূর করা হবে। এ লক্ষ্যে তিনি জনগণকে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ের হলরুমে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
আবুল ফজল আরও বলেন, "বিগত দিনের প্রশ্নবিদ্ধ ভোটের কারণে দেশের প্রশাসন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাঠ সমতল রাখা হবে, যাতে জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এজন্য আগে থেকেই সব কিছু সুশৃঙ্খলভাবে প্রস্তুত করা হচ্ছে।"
তিনি আরও জানান, নির্বাচনে পুলিশের সক্রিয়তা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬