|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মে ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ

সিলেটে পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৭ শ্রমিকের


সিলেটে পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৭ শ্রমিকের


সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণকাজের উদ্দেশে সুনামগঞ্জ যাচ্ছিলেন।

পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

 

বিস্তারিত আসছে...


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬