|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জুন ২০২৫ ০৬:১৭ অপরাহ্ণ

রেলওয়ে ট্রেনের টয়লেটে নারী যাত্রী ধর্ষণের অভিযোগ, পিএ অপারেটর গ্রেপ্তার


রেলওয়ে ট্রেনের টয়লেটে নারী যাত্রী ধর্ষণের অভিযোগ, পিএ অপারেটর গ্রেপ্তার


 

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কমলাপুর রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত এনাউন্সার (পিএ অপারেটর) সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
 

বুধবার (২৬ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদীন জানান, অভিযুক্ত সাইফুলের বাড়ি গাইবান্ধা জেলায় এবং ভুক্তভোগী নারীর বাড়ি কুড়িগ্রামে।
 

পুলিশ সূত্রে জানা যায়, সকাল বেলায় ঢাকার কমলাপুর থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়ার আগে সাইফুল ইসলাম ওই নারী যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রেনে ওঠান। পরে ট্রেনের টয়লেটে নিয়ে গিয়ে তিনি তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
 

ভুক্তভোগী ঘটনা জানালে ট্রেনে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং অভিযুক্ত সাইফুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন বলেও জানায় পুলিশ।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপার ফরহাত আহমেদ জানান, ট্রেনটি কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে হেফাজতে নেয়া হয় এবং ভুক্তভোগী নারীকেও নিরাপত্তার আওতায় রাখা হয়। ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে উভয়কে নামিয়ে ঢাকায় পাঠানো হবে এবং ঘটনাস্থল কমলাপুর হওয়ায় সেখানেই মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬