মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধ্য করার জন্য সকাল ১০টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সাড়া মেলেনি। ফলে আজ বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মী ও ইশরাকের সমর্থকরা।
মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশে সকালের শুরু থেকেই তাদের জড়ো হতে দেখা গেছে। একই সঙ্গে টানা সপ্তম দিনের মতো নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল ও স্লোগান দিচ্ছেন তারা।
এদিকে, ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র পদে শপথ গ্রহণ না করানোর বিষয়ে দায়ের করা একটি রিটের শুনানি শেষে আজ দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে।
বিস্তারিত আসছে...
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬