|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুন ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ

বৈধ কাগজপত্র না থাকায় সিংগাইরে হাসপাতাল সিলগালা


বৈধ কাগজপত্র না থাকায়  সিংগাইরে হাসপাতাল সিলগালা


বৈধ কাগজপত্র না থাকায় মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ডে অবস্থিত আলফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির পরিচালক মো. খবির উদ্দিনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (৩১ মে) দুপরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা ও পরিচালককে এই দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম খান।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সিংগাইর বাসস্ট্যান্ডে অবস্থিত আলফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।


এ সময় ওই হাসপাতালে কোনো ডিউটি ডাক্তার ছিলেন না। এ ছাড়া হাসপাতালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। পরে সব কার্যক্রম বন্ধ করে হাসপাতালটি সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম খান। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক মো. খবির উদ্দিনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারিয়া তাবাসসুম ও উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬