কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
ঢাকা প্রেস
মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-
কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে সংঘর্ষে তিনজন আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে তারা মামার বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। ঘটনাটি ঘটে কুমিল্লা সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়া এলাকায়।
নিহতদের মধ্যে আছেন সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মৃত মনির হোসেনের ছেলে মিনহাজুল, এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, রোববার মধ্যরাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই ঘটনাস্থলে মারা যান। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আহাদের মামা পাপন জানান, বিয়ের অনুষ্ঠান শেষে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে আহাদ ও ইমন তাকে নিয়ে যাচ্ছিলেন। পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬