|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৫:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ সেপ্টেম্বর ২০২৪ ০১:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৩


কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৩


ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি ;


কক্সবাজারের ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ২টার দিকে সদর উপজেলার ঝিলংজার ২নং ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে এলাকায় এ ঘটনা ঘটে।

পাহাড়ধসে নিহতরা হলেন, দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত ও লতিফা ইসলাম।

পরিবারের স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি চলাকালীন সময়ে মিজানের বাড়ির দিকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে দেখা যায়, পরিবারের সবাই মাটিচাপা পড়ে আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে মিজানকে জীবিত ও তার স্ত্রী ও ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬