রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮
রাজধানী ঢাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মহানগরীর বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৯ জন, লালবাগ বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৫৯ জন, গুলশান বিভাগে ৪২ জন এবং উত্তরা বিভাগে ৩৯ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিভিন্ন আলামত ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল। এ ছাড়া ৯টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাকু, ৬১ দশমিক ৮০ গ্রাম স্বর্ণালংকার এবং নগদ ৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬