অসহায় শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মোঃ ইউনুস আলীসহ অনান্য বিজিবি সদস্যরা। এই শীতে শীত বস্ত্র পেয়ে খুশি বৃদ্ধা নুরজাহান বলেন,এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বিজিবির কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লেঃ মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬