|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার


উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
 

বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।
 

শপথ গ্রহণ পর্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধ্যাপক সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান।
 

সূত্রে জানা গেছে, অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
 

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিন দিন পর, ৮ আগস্ট, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬