|
প্রিন্টের সময়কালঃ ০১ জুন ২০২৬ ০৮:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুন ২০২৬ ০৬:৩১ অপরাহ্ণ

ঈদে গণমুখী ১০ সেবা নিশ্চিত করেছে সরকার


ঈদে গণমুখী ১০ সেবা নিশ্চিত করেছে সরকার


প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার ১০টি জনমুখী উদ্যোগ বাস্তবায়ন করেছে।

 

সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

 

তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, গণপরিবহনের সুশৃঙ্খল চলাচল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শ্রমিকদের সময়মতো বেতন পরিশোধ এবং গণপরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ জনস্বার্থে মোট ১০টি ব্যবস্থা গ্রহণ ও কার্যকর করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো ঈদে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সেবার মান নিশ্চিত করা।

 

তিনি আরও দাবি করেন, অতীতের কিছু সময়ে বিভিন্ন জাতীয় দিবস উদ্‌যাপনে ভিন্ন চর্চা ছিল। তবে বর্তমান ব্যবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলকভাবে অংশ নিতে বলা হয়নি এবং শিক্ষার্থীদের অনাবশ্যকভাবে বাইরে দাঁড় করানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে তিনি মন্তব্য করেন।

 

জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে অনেক দেশেই দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশও সেই প্রেক্ষাপটে সীমিত পরিসরে মূল্য সমন্বয় করেছে, এবং তুলনামূলকভাবে দেশে দাম এখনো অনেক দেশের চেয়ে কম রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬